সাপের চেয়েও ‘বিপজ্জনক’ যে প্রাণী আপনার ঘরেই বসবাস করে
সাপের চেয়েও ‘বিপজ্জনক’ যে প্রাণী আপনার ঘরেই বসবাস করে মানুষের জন্য বিপজ্জনক প্রাণীর তালিকায় সাপের অবস্থান তিন নম্বরে তারেকুজ্জামান শিমুল Role, বিবিসি নিউজ বাংলা, ঢাকা ২৮ জুন ২০২৪ পৃথিবীতে প্রতিবছর সবচেয়ে বেশি মানুষ মারা যান কোন প্রাণীর আক্রমণে? এমন প্রশ্নের জবাবে অনেকেই হয়তো বাঘ, সিংহ, কুমির কিংবা সাপের নাম বলবেন। এই প্রাণিগুলো যে ভয়ঙ্কর এবং প্রাণঘাতী, তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু এগুলোর কোনোটিই এককভাবে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী নয়। তাহলে সেই প্রাণী কোনটি? দেখতেই বা কেমন? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মানুষের জন্য ‘বিপজ্জনক’ দশটি প্রাণীর তালিকা তৈরি করেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক খ্যাতনামা সাময়িকী ‘বিবিসি সায়েন্স ফোকাস’। যু...